আপনি কি কখনও এমন দেখেছেন—
আপনি একটা শেয়ার কিনলেন, আর তার পরের দিনই সেটার দাম পড়ে গেল বা Share Price কমে গেল?
আবার এমনও হয়, আপনি কিনতে যাচ্ছেন… আর তার আগেই দাম হঠাৎ করে বেড়ে গেল!
তখন মনে হয়— “Market কি আমার সাথেই খেলা করছে?”
না, আসলে Market আপনার বিরুদ্ধে না।
Market চলে একটা Demand & Supply (চাহিদা আর জোগান) এর simple নিয়মে।
একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি
ধরুন, আপনি দুর্গাপূজার আগে একটা দোকানে এক জোড়া জুতো কিনতে গেলেন আর সেই দোকানে মাত্র ১০ জোড়া জুতো আছে, কিন্তু কিনতে এসেছে ৫০ জন।
তখন দোকানদার কী করবে?
নিশ্চয়ই সে দাম বাড়াবে, কারণ সে জানে—লোক কিনবেই।
এটাকেই বলে High Demand, Low Supply মানে Price Up হবে।
এবার উল্টোটা ভাবুন
ধরুন, সেই একই জুতো জোড়া এখন আর কেউ কিনছে না, দোকানে অনেক stock পড়ে আছে
কিন্তু buyer নেই, তখন দোকানদার কী করবে?
সে তখন discount দেবে বা কম দামে sell করবে।
এটাকেই বলে High Supply, Low Demand মানে Price Down হবে।
Stock Market-ও ঠিক এভাবেই চলে
আপনি যেটা “Share Price” দেখছেন সেটা আসলে কোনো random number না।
এটা শুধু একটা result যে, কতজন কিনতে চাইছে vs কতজন বিক্রি করতে চাইছে।
কিন্তু হঠাৎ করে মানুষ কেন কিনতে বা বিক্রি করতে শুরু করে?
এখানেই আসে human psychology র আসল খেলা।
- Fear (ভয়)- ধরুন news এ দেখাল কোনো Company loss করেছে, Economy খারাপ দিকে যাচ্ছে, তখন মানুষ ভয় পায় এবং সবাই বিক্রি করতে শুরু করে। মানে এই পরিস্থিতিতে Supply বেড়ে যায় আর Price পড়ে যায়।
- Greed (লোভ)- আবার যদি শোনা যায় কোনো Company huge profit করেছে, Future bright আছে। তখন সবাই কিনতে ছুটে যায়। এই পরিস্থিতিতে Demand বেড়ে যায়, যার ফলে Price ও বাড়ে।
- Real World Impact- ধরুন, Middle East বা আমরা যেটা “পশ্চিম এশিয়া” বলি, সেখানে যুদ্ধ শুরু হলো। তখন Market-এ uncertainty (অনিশ্চয়তা) বাড়ে এবং Investor (বিনিয়োগকারীরা) risk নিতে চায় না। ফলে Selling pressure বাড়ে এবং Price পড়ে।
তবে মানুষ সবচেয়ে বড় ভুল ধারণা করে যে— “ভালো কোম্পানি মানে দাম সবসময় বাড়বে।”
কিন্তু ধারণা একমাত্র Long-term-এর জন্য প্রযোজ্য, short-term এ Demand & Supply-ই আসল কথা বলে।
এখানে আপনার mindset কী হওয়া উচিত?
আপনি যদি smart investor হতে চান—
তাহলে শুধু chart বা news না দেখে নিজেকে জিজ্ঞেস করুন:
“এখন Market-এ মানুষ বেশি কিনছে, নাকি বেশি বিক্রি করছে?”
এই একটা প্রশ্নই আপনাকে crowd থেকে আলাদা করবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।
Final Thought (শেষ কথা)
Stock Market কোনো জাদু না, কোনো gambling না।
এটা একটা behaviour game।
তাই যখন কোনো stock হঠাৎ move করবে বা অতিরিক্ত fluctuation দেখা দেবে তখন
panic না করে, excitement না হয়ে একটু থামুন… এবং ভাবুন—
“এখানে Demand বাড়ছে, না Supply?”
এই simple চিন্তাটাই আপনাকে Beginner থেকে Smart Investor বানিয়ে দিতে পারে।
