Mutual Fund কী? Bank FD-এর থেকে কেন আলাদা?

রাহুলের ৫ লাখ টাকার সিদ্ধান্ত

একটা “রাহুল” এর গল্প দিয়ে শুরু করি-

ধরুন, রাহুলের কাছে ৫ লাখ টাকা জমেছে। অনেক কষ্ট করে চাকরি করে, একটু একটু করে সে এই টাকা জমিয়েছে। এখন প্রশ্ন হলো-এই টাকা সে কোথায় রাখবে?

বাড়ির সবাই একটাই পরামর্শ দিল “Bank FD করে দাও, নিরাপদ থাকবে, সুদও পাবে।” কিন্তু অফিসের এক সহকর্মী বলল, “আমি তো Mutual Fund-এ SIP করি। দীর্ঘমেয়াদে অনেক ভালো রিটার্ন পেয়েছি।”

রাহুলের মাথায় তখন একটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগল-

“Mutual Fund আসলে কী? আর এটা Bank FD-এর থেকে আলাদা কেন?”

যদি আপনারও একই প্রশ্ন থাকে, তাহলে এই লেখাটি আপনার জন্য।

Mutual Fund কী?

সহজ ভাষায় বললে- Mutual Fund হলো এমন একটি ব্যবস্থা, যেখানে অনেক মানুষের টাকা একসাথে জমা করে সেই টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা হয়। এই বিনিয়োগ পরিচালনা করেন একজন Professional Fund Manager।

ধরুন- ১০,০০০ জন মানুষ প্রত্যেকে ₹১,০০০ করে বিনিয়োগ করল, মোট টাকা হয়ে গেল ₹১ কোটি। এখন সেই ₹১ কোটি টাকা দিয়ে Fund Manager বিভিন্ন কোম্পানির শেয়ার, Bond, Government Securities বা অন্যান্য সম্পদে বিনিয়োগ করেন। এখানে আপনি একা বিনিয়োগ করছেন না, আপনি হাজার হাজার মানুষের সঙ্গে মিলেই বিনিয়োগ করছেন।

এটাই Mutual Fund-এর মূল ধারণা।

তাহলে Bank FD কীভাবে কাজ করে?

Bank Fixed Deposit (FD)-এ আপনি আপনার টাকা নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে জমা রাখেন। ব্যাংক আপনাকে আগে থেকেই বলে দেয় যে কতদিন টাকা থাকবে, কত শতাংশ সুদ পাবেন, মেয়াদ শেষে মোট কত টাকা ফেরত পাবেন।

অর্থাৎ এখানে Return আগে থেকেই জানা থাকে, আর ব্যাংক যদি নিরাপদ থাকে, তাহলে আপনার মূল টাকা হারানোর সম্ভাবনাও খুবই কম।

Mutual Fund আর FD-এর সবচেয়ে বড় পার্থক্য কোথায়?

এখানেই আসল বিষয়।

FD-তে আপনার টাকা ব্যাংক ব্যবহার করে আর Mutual Fund-এ আপনার টাকা বাজারে বিনিয়োগ করা হয়। এই কারণেই Mutual Fund-এর Return কখনও বেশি হয়, আবার কখনও কমও হতে পারে। কারণ বাজার প্রতিদিন পরিবর্তন হয়।

একটি সহজ উদাহরণ

ধরুন, আপনি দুটি রাস্তার সামনে দাঁড়িয়ে আছেন।

প্রথম রাস্তা ধীর কিন্তু খুবই নিরাপদ অপরদিকে দ্বিতীয় রাস্তা একটু উঁচুনিচু, কিন্তু শেষ পর্যন্ত দ্রুত গন্তব্যে পৌঁছানোর সম্ভাবনা বেশি।

FD অনেকটা প্রথম রাস্তার মতো আর Mutual Fund অনেকটা দ্বিতীয় রাস্তার মতো।

অর্থাৎ-কম ঝুঁকি মানেই সাধারণত কম Return আর একটু বেশি ঝুঁকি নিলে দীর্ঘমেয়াদে বেশি Return পাওয়ার সম্ভাবনা তৈরি হয়।

Mutual Fund কি শেয়ার মার্কেট?

অনেকেই মনে করেন যে “Mutual Fund মানেই শেয়ার কেনা।” আসলে পুরো বিষয়টি তেমন নয়। কিছু Mutual Fund শেয়ারে বিনিয়োগ করে আবার কিছু Fund শুধুমাত্র Bond-এ বিনিয়োগ করে আর কিছু Fund দুইটিই ব্যবহার করে। তাই সব Mutual Fund সমান ঝুঁকিপূর্ণ নয়।

তাহলে Risk কোথায়?

FD-তে Return প্রায় নিশ্চিত, Mutual Fund-এ নিশ্চিত কিছু নেই।

আজ আপনার বিনিয়োগ ₹১,০০,০০০ হলে, আগামী মাসে সেটা ₹৯৮,০০০-ও হতে পারে আবার ₹১,০৫,০০০-ও হতে পারে। এই ওঠানামাকেই Market Risk বলা হয়।

তবে ইতিহাস বলছে, দীর্ঘ সময় ধরে ভালো মানের Equity Mutual Fund অনেক ক্ষেত্রে FD-এর তুলনায় বেশি Return দিয়েছে। কিন্তু অতীতের ফলাফল ভবিষ্যতের নিশ্চয়তা নয়—এটি সবসময় মনে রাখা উচিত।

তাহলে মানুষ Mutual Fund-এ বিনিয়োগ করে কেন?

কারণ Inflation বা মূল্যবৃদ্ধি।

ধরুন, আজ ₹১০০ দিয়ে যা কেনা যায়, ১০ বছর পরে হয়তো একই জিনিস কিনতে ₹১৭০ বা ₹২০০ লাগবে। আর যদি আপনার টাকার বৃদ্ধি মূল্যবৃদ্ধি (Inflation)-এর থেকেও কম হয় তাহলে বাস্তবে আপনার টাকার ক্রয়ক্ষমতা কমে যাবে। অনেক মানুষ তাই দীর্ঘমেয়াদে সম্পদ তৈরির জন্য Mutual Fund বেছে নেন।

কার জন্য FD ভালো?

  • FD সাধারণত তাদের জন্য ভালো যাদের মূলধন নিরাপদ রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ
  • যাদের খুব শিগগির টাকার দরকার হতে পারে
  • যারা ঝুঁকি নিতে একদমই স্বাচ্ছন্দ্যবোধ করেন না
  • অবসরপ্রাপ্ত বা নিয়মিত স্থির আয়ের মানুষদের জন্য FD সঠিক সিদ্ধান্ত হতে পারে

কার জন্য Mutual Fund ভালো?

  • Mutual Fund তুলনামূলকভাবে উপযুক্ত হতে পারে যদি—
  • আপনার লক্ষ্য ৫–১০ বছর বা তারও বেশি সময়ের
  • আপনি বাজারের ওঠানামা মানসিকভাবে সামলাতে পারেন
  • Inflation-কে হারানোর চেষ্টা করতে চান
  • ধীরে ধীরে সম্পদ তৈরি করতে চান

তাহলে কোনটা ভালো?

এই প্রশ্নের একটাই উত্তর নেই। যদি আপনি নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, তাহলে FD একটি ভালো বিকল্প আর যদি দীর্ঘমেয়াদে সম্পদ গড়তে চান এবং কিছুটা ঝুঁকি নিতে প্রস্তুত থাকেন, তাহলে Mutual Fund বিবেচনা করা যেতে পারে।

অনেক অভিজ্ঞ বিনিয়োগকারী আবার দুটি মাধ্যমই ব্যবহার করেন—এক অংশ FD-তে এবং আরেক অংশ Mutual Fund-এ। এতে নিরাপত্তা ও বৃদ্ধির মধ্যে একটি ভারসাম্য তৈরি হয়।

শেষ কথা

তাহলে আমাদের সেই গল্পের রাহুল শেষ পর্যন্ত কী করল?

সে পুরো ৫ লাখ টাকা এক জায়গায় রাখল না। এক অংশ FD-তে রাখল, যাতে জরুরি সময়ে নিশ্চিন্ত থাকতে পারে, আর বাকি অংশ দিয়ে ধীরে ধীরে SIP-এর মাধ্যমে Mutual Fund-এ বিনিয়োগ শুরু করল।

কারণ সে বুঝেছিল—

বিনিয়োগের উদ্দেশ্য শুধু টাকা রাখা নয়, সময়ের সঙ্গে টাকাকে কাজ করানো।

আপনার জন্যও কোন পথটি সঠিক হবে, তা নির্ভর করবে আপনার লক্ষ্য, সময়সীমা এবং ঝুঁকি নেওয়ার মানসিকতার উপর।

Leave a Comment