অনেকেই মনে করেন, Loan মানেই খারাপ। আসলেই Loan নেওয়া কি খারাপ? চলুন জেনে নিই Good Debt vs Bad Debt সমন্ধে।
কারও কাছে Loan হলো দুশ্চিন্তার আরেক নাম, আবার কেউ মনে করেন Loan নিলে জীবনে আর্থিক স্বাধীনতা শেষ। কিন্তু সত্যি কি তাই? আসলে Loan নিজে ভালো বা খারাপ নয়। Loan হলো একটি Financial Tool যেটা আপনি কী উদ্দেশ্যে এবং কীভাবে Loan ব্যবহার করছেন, সেটাই নির্ধারণ করে এটি আপনার জন্য ভালো নাকি খারাপ হবে।
আজ সহজ ভাষায় জানবো Good Debt এবং Bad Debt আসলে কী।
একটি ছোট গল্প (Good Debt vs Bad Debt কী?)
ধরুন দুই বন্ধু রাহুল এবং সুমন।
রাহুল একটি নতুন iPhone কেনার জন্য ₹১ লক্ষ Personal Loan নিল। ফোনটি হাতে পাওয়ার পর সে খুশি হলেও, কয়েক মাস পর EMI-এর চাপ অনুভব করতে শুরু করল। ফোনের দাম সময়ের সঙ্গে কমতে থাকলো, কিন্তু Loan-এর EMI ঠিকই চলতে থাকলো।
অন্যদিকে, সুমন একই পরিমাণ টাকা Loan নিয়ে একটি দক্ষতা শেখার কোর্স করল এবং নিজের ছোট ব্যবসা শুরু করল। কয়েক বছরের মধ্যে তার আয় আগের তুলনায় অনেক বেড়ে গেল।
দুজনেই Loan নিয়েছিল। কিন্তু ফলাফল এক হলো না। কেন?
কারণ একজন নিয়েছিল Bad Debt, আর অন্যজন নিয়েছিল Good Debt।
Good Debt কী?
যে Debt বা Loan ভবিষ্যতে আপনার আয়, সম্পদ (Asset) বা আর্থিক অবস্থার উন্নতি করতে সাহায্য করে, তাকে Good Debt বলা হয়।সহজভাবে বললে, এমন Loan যা ভবিষ্যতে আপনাকে আরও বেশি মূল্য তৈরি করে দেয়।
Good Debt-এর উদাহরণ
- Education Loan
নতুন দক্ষতা শেখা বা উচ্চশিক্ষার মাধ্যমে ভবিষ্যতে আয় বাড়তে পারে। - Business Loan
ব্যবসা বাড়ানোর জন্য নেওয়া Loan ভবিষ্যতে অতিরিক্ত আয় তৈরি করতে পারে। - Home Loan
নিজের বাড়ি কেনা দীর্ঘমেয়াদে একটি সম্পদ তৈরি করতে সাহায্য করতে পারে।
Good Debt-এর মূল বৈশিষ্ট্য হলো- ভবিষ্যতে আয় বাড়াতে পারে, সম্পদ তৈরি করতে সাহায্য করে এবং দীর্ঘমেয়াদে আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে পারে।
Bad Debt কী?
যে Loan এমন কোনো জিনিস কেনার জন্য নেওয়া হয় যার মূল্য সময়ের সঙ্গে কমে যায় এবং যা আপনার আয় বাড়াতে সাহায্য করে না, তাকে Bad Debt বলা হয়।
Bad Debt-এর উদাহরণ বলতে প্রায় এরকম হয় যে- ক্রেডিট কার্ডের বকেয়া বিল থেকে শুরু করে বিলাসবহুল গ্যাজেট কেনার Loan এবং অপ্রয়োজনীয় Lifestyle খরচের জন্য Personal Loan ইত্যাদি। যা আপনার আয় বাড়ানোর পরিবর্তে আপনার সম্পদ নষ্ট বেশী করে।
Bad Debt-এর সমস্যা হলো- সম্পদ তৈরি করে না, ভবিষ্যতে আয় বাড়ায় না বরং উচ্চ সুদের কারণে আর্থিক চাপ বাড়ায়।
তাহলে কি সব Personal Loan খারাপ?
সব সময় নয়।
ধরুন আপনি একটি কোর্স করার জন্য Personal Loan নিলেন, যা আপনার দক্ষতা বাড়াবে এবং ভবিষ্যতে আয় বাড়াতে সাহায্য করবে। সেক্ষেত্রে সেটি Good Debt-এর মতো কাজ করতে পারে। আবার একই Personal Loan যদি শুধুমাত্র অপ্রয়োজনীয় কেনাকাটার জন্য ব্যবহার করা হয়, তাহলে সেটি Bad Debt হয়ে যাবে।
অর্থাৎ Loan-এর ধরন নয়, Loan-এর উদ্দেশ্য বেশি গুরুত্বপূর্ণ।
Loan নেওয়ার আগে নিজেকে ৩টি প্রশ্ন করুন
- এই Loan কি আমার আয় বাড়াতে সাহায্য করবে? যদি উত্তর “হ্যাঁ” হয়, তাহলে এটি Good Debt হওয়ার সম্ভাবনা বেশি।
- আমি কি EMI সহজে দিতে পারবো? Loan নেওয়ার আগে EMI আপনার মাসিক আয়ের কত শতাংশ হবে তা হিসাব করুন।
- এই জিনিসের মূল্য ৫ বছর পরে বাড়বে নাকি কমবে? যদি মূল্য দ্রুত কমে যায়, তাহলে Loan নেওয়ার সিদ্ধান্ত আবার ভাবুন।
FinoMental Takeaway
Loan শত্রু নয়, ভুল উদ্দেশ্যে নেওয়া Loan বিপদ তৈরি করতে পারে, আর সঠিক উদ্দেশ্যে নেওয়া Loan আপনার আর্থিক উন্নতির সিঁড়ি হতে পারে।
তাই Loan নেওয়ার আগে শুধু এই প্রশ্নটি করুন- “আমি কি ভবিষ্যতের আয় ও সম্পদ তৈরি করার জন্য Loan নিচ্ছি, নাকি আজকের ইচ্ছা পূরণ করার জন্য?”এই একটি প্রশ্নের উত্তরই অনেক সময় বলে দেয় আপনার Debt হবে Good Debt, নাকি Bad Debt।
